• সিলেট, দুপুর ২:১৯, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

‘এমএসএস’ মুক্তাদীর, ‘কামিল’ হাবিব, পিছিয়ে নেই অন্যরাও

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
‘এমএসএস’ মুক্তাদীর, ‘কামিল’ হাবিব, পিছিয়ে নেই অন্যরাও

Manual3 Ad Code

‘এমএসএস’ মুক্তাদীর, ‘কামিল’ হাবিব, পিছিয়ে নেই অন্যরাও

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেট-১ (নগর-সদর) আসনটি সারাদেশে বিশেষ মর্যাদার আসন হিসাবে বিখ্যাত। এ আসনে যারা জিতে সরকার তারাই গঠন করে- এমন একটা শক্ত ধারনা কেবল সিলেটবাসীরই নয়, প্রায় সারাদেশে।

 

স্বাভাবিকভাবেই এ আসনের প্রার্থীদের ব্যাপারেও বিশেষ নজর থাকে সবার। চলে চুলচেরা বিশ্লেষণও। অন্যান্য দিক নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি আলোচনা হয় শিক্ষাগত যেগ্যতার বিষয়টি নিয়েও। এবারও তাই হচ্ছে। আশার কথা, এই আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রায় সব প্রার্থী-ই ‘শিক্ষিত’। তাদের হলফনামায় তেমন উল্লেখই পাওয়া গেছে।

 

শুরু করা যাক এ আসনে ব্যবসায়ী প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীরকে দিয়ে। বিএনপি মনোনীত এ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা রাষ্ট্র বিজ্ঞানে এমএসএস।

 

তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে যাকে মনে করছেন এ আসনের ভোটার থেকে শুরু করে সর্বস্থরের জনসাধারণ, তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তার শিক্ষাগত যোগ্যতা কামিল।

 

এলএলবি যোগ্যতা সম্পন্ন প্রার্থী আছেন দু’জন। তাদের একজন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাহমদুল হাসান। আর অপরজন হলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী প্রনব জ্যোতি পাল।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনের শিক্ষাগত যোগ্যতা এমএসসি।

 

এ আসনে দুই প্রার্থী আছেন স্নাতক। তারা হলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী শামীম মিয়া ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী সঞ্জয়কান্ত দাস।

 

Manual1 Ad Code

সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের শিক্ষাগত যোগ্যতা হলফনামা অনুযায়ী ৮ম শ্রেণী, এডেক্সেল বি টেক লেভেল-৩ ইংল্যান্ড।

 

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com