• সিলেট, সকাল ৮:১১, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের দুই উপজেলার বিজিবির অ ভি যা ন, অতঃপর..

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
সিলেটের দুই উপজেলার বিজিবির অ ভি যা ন, অতঃপর..

Manual3 Ad Code

সিলেটের দুই উপজেলার বিজিবির অ ভি যা ন, অতঃপর..

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৩১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য ও গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

Manual6 Ad Code

সোমবার (১৩ জানুয়ারি) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সদস্যরা কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি এলাকার সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি নামক স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮১৬ কেজি ভারতীয় সুপারি ও ২টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের সিজার মূল্য আনুমানিক ২০ লাখ ৮ হাজার টাকা।

Manual8 Ad Code

 

এর আগে রবিবার (১১ জানুয়ারি) জৈন্তাপুর বিওপি ও ব্যাটালিয়ন সদরের পৃথক টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আরেকটি অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় মহিষ ও ৩টি গরু আটক করা হয়। এসব পশুর আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১০ লাখ ৬০ হাজার টাকা।

Manual6 Ad Code

 

বিজিবি সূত্র জানায়, দুই দিনের অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৩০ লাখ ৬৮ হাজার টাকা।

Manual3 Ad Code

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব সফল অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com