• সিলেট, দুপুর ১২:০৪, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদী ও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
হাদী ও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Manual4 Ad Code

হাদী ও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল

প্রেসবিজ্ঞপ্তি

সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকাবাসীর উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী ও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রায়নগর দপ্তরীপাড়া এলাকাবাসীর উদ্যোগে ও ইউকে মুসলিম কমিউনিটি এসোসিয়েশন নর্থের দাওয়াহ সেক্রেটারি শাকির আমিম তাহরিমের সার্বিক সহযোগিতায় সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Manual1 Ad Code

আপ বাংলাদেশের মৌলভীবাজার জেলার যুগ্ন সদস্য সচিব আব্দুস সামাদ মুন্নার সঞ্চালনায় সমাবেশে কুরআন থেকে তেলাওয়াত করেন শাকির আমিম তাহরিম। এসময় উপস্থিত ছিলেন ইউকে মুসলিম কমিউনিটি এসোসিয়েশন নর্থের ইনচার্জ মাওলানা ফেরদৌস চৌধুরী, সিলেট জেলা এনসিপির যুগ্ম আহবায়ক হিফজুর রহমান খাঁন, সিলেট জেলা জুলাই যুদ্ধা সংসদের আহবায়ক আব্দুর রহিম, আপ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক রিজওয়ানুল বারী, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা সালাহউদ্দিন মিরাজ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন দপ্তরিপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ মাওলানা আব্দুস শহীদ।

Manual2 Ad Code

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফেরদৌস চৌধুরী বলেন, আগামী জাতীয় নির্বাচনে যারা শহীদ ওসমান হাদি ও জুলাই শহীদদের ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করবে, তাদেরকে আপনারা ভোট দিবেন। এছাড়াও তিনি গণভোটে “হ্যাঁ” তে সিল মারার জন্য উপস্থিত জনসাধারণকে উদ্ভুদ্ধ করেন।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

এছাড়া বক্তব্য রাখেন রিজওয়ানুল বারী, সালাহউদ্দিন মিরাজ। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন জুলাই ওয়ারিয়র্স সিলেট জেলার আহ্বায়ক রেদওয়ান রাফি। সমাবেশ শেষে দপ্তরিপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ মাওলানা আব্দুস শহীদ উপস্থিত সকলকে নিয়ে শহীদ ওসমান হাদি ও জুলাই শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com