• সিলেট, রাত ১:০২, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

স্থগিত নির্বাচন নিয়ে যা বলছে শাকসু কমিশন

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
স্থগিত নির্বাচন নিয়ে যা বলছে শাকসু কমিশন

Manual7 Ad Code

স্থগিত নির্বাচন নিয়ে যা বলছে শাকসু কমিশন

শাবিপ্রবি প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ঘোষণার প্রতিবাদে রাতভর বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। ফলে রাতে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস।

Manual6 Ad Code

সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টায় রাতে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করার শামিল।

বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা জানান, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

Manual3 Ad Code

শিক্ষার্থীদের আন্দোলন উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে বিক্ষোভ স্থলে হাজির হন নির্বাচন কমিশন।

 

Manual4 Ad Code

এসময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহামম্মদ মুকাদ্দেছ বলেন, ‘১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সকল প্রকার নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্ত আমাদের কাছে এখনো কোনো অফিসিয়াল চিঠি আসেনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে কথা বলে জানাবো।’

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ‘আমরা শাকসু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চাই যথাসময়ে শাকসু নির্বাচন দিতে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com