• সিলেট, রাত ১:১৫, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পলাতক সোহেলকে ধরলো র‌্যাব

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
পলাতক সোহেলকে ধরলো র‌্যাব

Manual4 Ad Code

পলাতক সোহেলকে ধরলো র‌্যাব

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল মিয়া গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক রাত সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ভাদুঘর এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি সোহেল মিয়া (৪৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার সুলতানপুর এলাকার মৃত শেখ রুক্কু মিয়ার ছেলে।

Manual2 Ad Code

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক রাত সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ভাদুঘর এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলা নং-৩৫ তারিখ-১৭/০২/২০২২ খ্রি., জিআর-৮২/২২ সি.জে.এম ৬০৯/২৩ ধারা-৪০২ পেনাল কোড ১৮৬০; মূলে ডাকাতি মামলায় ৩ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com