সিলেটে ভারতীয় আ গ্নে য়া স্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জালালাবাদ থানাধীন হাজীপাড়া এলাকা থেকে পুলিশ ভারতীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) মহানগর গোয়েন্দা পুলিশ লন্ডনী রোডের হাজীপাড়াগামী সড়কের একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ লন্ডনী রোডের হাজীপাড়াগামী সড়কের একটি ঝোপ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে।
অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পলিথিন মোড়ানো ছিলো। অস্ত্রটির ওজন ৭৫০ গ্রাম। এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।