• সিলেট, বিকাল ৩:১৮, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের প্রতিটি সংকটে মানুষের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে জামায়াত –মাওলানা লোকমান আহমদ

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
দেশের প্রতিটি সংকটে মানুষের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে জামায়াত –মাওলানা লোকমান আহমদ

Manual8 Ad Code

ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নূরপুর গ্রামে উঠান বৈঠক
দেশের প্রতিটি সংকটে মানুষের জন্য
ঢাল হয়ে দাঁড়িয়েছে জামায়াত
–মাওলানা লোকমান আহমদ

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি

 

Manual4 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, দুনিয়ার কল্যাণের সঙ্গে আখিরাতের কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দেশের মানুষের প্রকৃত কল্যাণ ও মুক্তির জন্য ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত এই নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে জামায়াতকেই বেছে নিতে হবে। এই বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া সুবিচার কখনোই প্রতিষ্টিত করা সম্ভব নায়। আর দেশে এই সুবিচারের জন্য জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জামায়াতে ইসলামী দেশের ও দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। দেশের প্রতিটি সংকটে সাধারণ মানুষের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে জামায়াত।

বুধবার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নূরপুর গ্রামের উদ্যোগে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা জজ কোর্টের এপিপি এডভোকেট আমিনুল ইসলাম রেদোয়ান চৌধুরীর সঞ্চালনায় উক্ত বৈঠকের সভাপতিত্ব করেন নূরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি আহমদ আলী চৌধুরী ।

বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিশে শূরার সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা আমির ইমরান আহমদ চৌধুরী, সাবেক উপজেলা সেক্রেটারি এহসানুর রহমান ইরক, সাবেক সিলেট জেলা শিবিরের সভাপতি সাফাত রহমান, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হুমায়ূন আহমদ, ইউনিয়ন জামায়াতের আমীর জিয়াউল ইসলাম তুলা, ফ্রান্স প্রবাসী এম আলী হোসেন, শিবিরের সাবেক থানা সভাপতি আলমগীর হোসেন, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি হোসাইন আহমদ, আনসার মিয়া, কারী শাহরাজ মিয়া, আফজাল হাসান, সায়েমুল আরেফিন ফুয়াদ, রাসেল আহমদ, বাবলু আহমদ, জাকির হোসেন, পিংকু প্রমুখ।

Manual2 Ad Code

ছবির ক্যাপশন: ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়নের নূরপুর গ্রামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছেন দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com