• সিলেট, বিকাল ৪:৫১, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬
শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

Manual2 Ad Code

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে শীাতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ দলদলি চা-বাগানের চা শ্রমিকদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন এসোসিয়েশন সিলেট অঞ্চলের কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা রানী দাশ তালুকদারের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ট্রেজারার চৌধুরী ফেরদৌস আরা কামালী, টুকের বাজার ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, দলদলী চা বাগানের সভাপতি মিন্টু দাস, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট সম্পাদক সাহানা জাফরীন রোজি, জেলা কমিশনার রোকশানা আক্তার তুলি, কোষাধ্যক্ষ শামীমা আক্তার নেভী, আঞ্চলিক কমিটির সদস্য শিপ্রা দেব, স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলশান আরা, গাইডার শরীফা বেগম, আঞ্চলিক রেঞ্জার কমিটির চেয়ারম্যান উম্মে হাবিবা সুমি। এছাড়াও সরকারি অগ্রগামী বালিকা উচ্চি বিদ্যালয় ও কলেজ, ইউমেন্স মডেল কলেজ সিলেট, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ ও বনরথী মুক্ত রেঞ্জার ইউনিট সিলেটের শিক্ষার্থী সহ রেঞ্জার, গাইড ও গাইডারবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বাবলী পুরকায়স্থ বলেন, গাইডাররা শুধু একটি সংগঠনের সদস্য নন, তারা মানবতার দূত। দেশের যে কোনো দুর্যোগময় মুহূর্তে, বন্যা, ঘূর্ণিঝড়, শীত বা মহামারির সময়, গাইডাররা মানুষের পাশে দাঁড়ান। নিঃস্বার্থভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল ব্রত। সমাজ গঠনে, বিশেষ করে নারী ও কিশোরীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা দিতে গার্ল গাইডস আন্দোলন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com