• সিলেট, রাত ৩:০৮, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট নগরীর আখালিয়ায় ঢালাই স্পেশাল সিমেন্টের শুভযাত্রা

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬
সিলেট নগরীর আখালিয়ায় ঢালাই স্পেশাল সিমেন্টের শুভযাত্রা

Manual2 Ad Code

সিলেট নগরীর আখালিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ঢালাই স্পেশাল সিমেন্ট-এর শুভযাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আনুষ্ঠানিকতার মাধ্যমে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ এর তত্ত্বাবধানে আধুনিক ও উন্নতমানের পণ্যটি সিলেট অঞ্চলে বাজারজাত করবে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স সুরমা এন্টারপ্রাইজ-২।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার খান জাফর আলতাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিদ্যুৎ কুমার বনিক (টিএসডি), সিনিয়র ম্যানেজার এনামুল হক এবং ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার মান্না চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে খান জাফর আলতাফ বলেন, ঢালাই স্পেশাল সিমেন্ট মূলত আধুনিক নির্মাণ শিল্পের চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটি দ্রুত শক্ত হয় এবং অল্প সময়ের মধ্যেই কাঠামোকে অধিক মজবুত করে তোলে। সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করাই এ পণ্যের প্রধান বৈশিষ্ট্য।
বিশেষ অতিথি বিদ্যুৎ কুমার বনিক (টিএসডি) বলেন, এই ঢালাই সিমেন্ট বর্তমান নির্মাণ খাতে একটি যুগান্তকারী সমাধান। বিশেষ করে জরুরি ও সময়নির্ভর প্রকল্পে ঢালাই স্পেশাল সিমেন্ট অনন্য ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, সিলেট অঞ্চলে এটি ব্যাপক সাড়া ফেলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স সুরমা এন্টারপ্রাইজ-২ এর স্বত্বাধিকারী মাইনুদ্দিন খন্দকার রাসেল। তিনি বলেন, সিলেট অঞ্চলের নির্মাণ খাতে উন্নতমানের পণ্য সরবরাহ করাই আমাদের লক্ষ্য। ঢালাই স্পেশাল সিমেন্ট সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢালাই স্পেশাল সিমেন্টের ডেপুটি ম্যানেজার মান্না চৌধুরী।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ঢালাই স্পেশাল সিমেন্টের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং সিলেটসহ দেশের নির্মাণ খাতে এর ইতিবাচক প্রভাবের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল কালাম আজাদ। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com