• সিলেট, সকাল ১১:৩৮, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নাগরিক সমাবেশ ২৬ জানুয়ারি

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬
দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নাগরিক সমাবেশ ২৬ জানুয়ারি

Manual7 Ad Code

দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নাগরিক সমাবেশ ২৬ জানুয়ারি

প্রেস বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ দুর্নীতিবাজ, ঋণখেলাপি, দুর্বৃত্ত, উগ্রবাদ ও ধর্ম ব্যবসায়ী মনা প্রার্থীদের বয়কট, সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করতঃ ও গণভোটের সমর্থনে ২০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বন্দরবাজারের কুদরত উল্লা মসজিদ মার্কেটের তৃতীয় তলাস্থ কার্যালয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তারা উপরোক্ত দাবিতে, আগামী ২৬ জানুয়ারি সোমবার বিকেল ৩ টার সময় ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে নাগরিক সমাবেশ সফল করে তোলার জন্য নগরবাসীর প্রতি আকুল আহবান জানানো হয়।

Manual1 Ad Code

সভায় চাউল সহ নিত্যপণ্যের মূল্য উর্ধ্ব গতি, চট্টগ্রাম সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে র‌্যাবের অভিযানে র‌্যাব কর্মকর্তা আবদুল মোতালেব নিহত, শাকসু নির্বাচন স্থগিত, নির্বাচন কমিশন কর্তৃক ঋণ খেলাপি প্রার্থীদের ছাড় দেওয়ার ঘটনায় গভীর উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বক্তারা বলেন, এই সমস্ত নেক্কারজনক ঘটনায় দেশবাসী উদ্বিগ্ন ও মর্মাহত। বক্তারা হুঁশিয়ারি করে বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সাক্ষী গোপালের ভূমিকায় দেশবাসী দেখতে চায় না। ক্রমশ এই সমস্ত ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। অপরদিকে মানুষের জীবনযাত্রা কঠিন ও আইন-শৃঙ্খলার চরম অবনতিতে দেশের মানুষ খুবই উদ্বিগ্ন। ভোটের আগে নিত্য পণ্যের দাম কমনো, স্থিতিশীল বাংলাদেশ নির্মাণকে গুরুত্ব দিতে হবে সবাইকে।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মামুন রশীদ এডভোকেট, জেলা ব্যবসায়ী নেতা ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ লায়েক মিয়া, কেন্দ্রীয় সহ তথ্য প্রচার প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় নেতা, নবাব রোডের রেস্টুরেন্ট ব্যবসায়ী তাজ উদ্দীন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম সিনিয়র যুগ্ম আহবায়ক রিখন তালুকদার রিখন প্রমুখ।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com