• সিলেট, সকাল ৮:০৮, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এটাই আমার শেষ নির্বাচন

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫
এটাই আমার শেষ নির্বাচন

Manual2 Ad Code

এটাই আমার শেষ নির্বাচন

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে ফখরুল লিখেন, ‘এই নির্বাচনই আমার শেষ নির্বাচন।’ ত্রয়োদশ নির্বাচনে যারা দলীয় মনোনয়ন পাননি তাদের হতাশ না হওয়ারও পরামর্শ দেন বিএনপির এই নেতা। এ প্রসঙ্গে পোস্টে তিনি বলেন, ‘বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।’ আসন্ন সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়ছেন মির্জা ফখরুল। এ প্রসঙ্গে ফেসবুকে মির্জা ফখরুল লেখেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সব নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সঙ্গে থাকার জন্য!’ পোস্টে তিনি আরও বলেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! আমি যখন ১৯৮৭-তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে! আমার মেয়ে দুটোর হাত ধরে সে-ই (স্ত্রী) নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! ’

মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। গতকাল বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও মিসরের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয়সহ দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com