• সিলেট, সকাল ৯:৫৬, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

Manual8 Ad Code

আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

আজ ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার) সিলেট মহানগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা খানম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমিটি-র সভাপতি জনাব রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) এবং প্রধান বক্তা ছিলেন শাহপরাণ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, সিলেট-এর অধ্যক্ষ শেখ মো: আবু সালেহ মুছা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ মো: জমির উদ্দিন এবং এডহক কমিটি-র সম্মানিত সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে সিরাতুন্নবী (স.) মাহফিল শুরু হয়। সহকারী শিক্ষক হোসাইন আহমদ-এর সঞ্চালনায় প্রধান বক্তা মহানবী (স.) ও আল কোরআনের মর্মবাণী সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি শিক্ষার্থীদের বিশ্বনবীর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করতে উদ্বুদ্ধ করেন। প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহানবীর আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান। এছাড়াও বক্তব্য রাখেন
প্রাক্তন সহকারী অধ্যাপক এম.এ. জামান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী অধ্যাপক মো: মহরম আলী, সহকারী অধ্যাপক মো: রেজাউর রহমান ও প্রাক্তন সিনিয়র শিক্ষক রেহেনা বেগম। এছাড়া মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত ক্বিরাত, ইসলামী সঙ্গীত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান বক্তা, প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং উপস্থিত অতিথিবৃন্দ। সবশেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com