• সিলেট, বিকাল ৫:১৩, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বরসতী পূজা মণ্ডপে সেজেছে শাবিপ্রবি

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬
স্বরসতী পূজা মণ্ডপে সেজেছে শাবিপ্রবি

Manual8 Ad Code

স্বরসতী পূজা মণ্ডপে সেজেছে শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি

Manual3 Ad Code

শিক্ষা, জ্ঞান ও বিদ্যার দেবী স্বরস্বতীর পূজা উপলক্ষে উৎসবের আমেজে সেজেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রঙিন আলোকসজ্জা, ফুল ও ব্যানারে সজ্জিত পূজা মণ্ডপগুলোতে দেখা গেছে ভক্তদের উপচে পড়া ভিড়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে তোলা মণ্ডপগুলোতে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠছে ক্যাম্পাস। শিক্ষার্থীরা সাদা-হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরে দেবীর আরাধনায় অংশ নিচ্ছেন। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সার্বিক সহযোগিতায় আছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

Manual2 Ad Code

কমিটি আরও জানান, দুপুরে অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। পরবর্তীতে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী এই আয়োজন।

Manual8 Ad Code

স্বরস্বতী পূজাকে ঘিরে শাবিপ্রবি ক্যাম্পাসে তৈরি হয়েছে সম্প্রীতি, আনন্দ ও উৎসবের এক অনন্য পরিবেশ।

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের পূজা উৎযাপন কমিটির সভাপতি শিপ্রা রানী নাথ বলেন, ‘স্বরস্বতী পূজা আমাদের কাছে শুধু ধর্মীয় আচার নয়, বরং জ্ঞান ও সৃজনশীলতার প্রতি শ্রদ্ধা জানানোর একটি মাধ্যম। পাশাপাশি সিনিয়র-জুনিয়র সবার উপস্থিতিতে সম্পর্কের হৃদ্যতা গড়ে উঠেছে। ক্যাম্পাসে এমন উৎসব সত্যিই আনন্দের।’

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com