• সিলেট, সকাল ৮:৫৬, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নাগরিক সমাবেশ সফলে গণসংযোগ

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬
দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নাগরিক সমাবেশ সফলে গণসংযোগ

Manual2 Ad Code

দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নাগরিক সমাবেশ সফলে গণসংযোগ

Manual3 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ দুর্নীতিবাজ, ঋণখেলাপি, দুর্বৃত্ত, উগ্রবাদ ও ধর্ম ব্যবসায়ী মনা প্রার্থীদের বয়কট, সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করতঃ ও গণভোটের সমর্থনে আগামীকাল ২৬ জানুয়ারি সোমবার বিকেল ৩ টার সময় ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

সোমবারের নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিতাবের নেতৃত্বে ২৩ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ সুরমা বিভিন্ন স্থানে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মুতাওয়ালী ফলিক এর নেতৃত্বে দরগাহে হজরত শাহজালাল র. মাজার প্রাঙ্গন সহ আশপাশ এলাকা গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে প্রকাশ, টিআইবি’র বিশ্লেষণে নির্বাচনে মোট প্রার্থীর মধ্যে সাড়ে ২৫ শতাংশের কোন না কোন ঋণ বা দায় রয়েছে। তাদের মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮ শত ৫২ লাখ টাকা। এর মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ ১৭ হাজার ৪ শত ৭১ কোটি টাকার বেশি। বিএনপি’র প্রার্থীদের মধ্যে ৫৯.৪১ শতাংশ ঋণ বা দায় গ্রস্ত। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার প্রায় ৩৩ শতাংশ, জাতীয় পার্টির ২৭ শতাংশ, কমিউনিস্ট পার্টির ২৫ শতাংশ, বাংলাদেশ জামায়তে ইসলামীর ২২.২৬ শতাংশ প্রার্থী ঋণ বা দায়গ্রস্থ। দেশবাসী কোটিপতি, লুটেরাদের সংসদ সদস্য হিসেবে দেখতে চায়না।

Manual4 Ad Code

লাখ শহীদের রক্তে কেনা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে উন্নত বাংলাদেশ নির্মাণে মানুষ রূপী জানোয়ার, দুর্নীতিবাজ, ঋণখেলাপীদের ব্যালটের মাধ্যমে জবাব দেয়ার লক্ষ্যে আগামী সোমবার বিকেল ৩ টার সময় ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টের নাগরিক সমাবেশে সফল করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com