• সিলেট, দুপুর ২:০৮, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেঞ্চুগঞ্জে ম্যাজিস্ট্রেটের অভিযান, ৫ জনের সাজা

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬
ফেঞ্চুগঞ্জে ম্যাজিস্ট্রেটের অভিযান, ৫ জনের সাজা

Manual5 Ad Code

ফেঞ্চুগঞ্জে ম্যাজিস্ট্রেটের অভিযান, ৫ জনের সাজা

Manual2 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ভেলকোনা এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলনের মালামাল জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের সাথে জড়িতদের দণ্ড দেওয়া হয়।

Manual7 Ad Code

জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুল ইসলাম পুলিশ নিয়ে ভেলকোনা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

Manual8 Ad Code

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাৎক্ষণিক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ জনের প্রত্যেককে ২ মাস করে কারাদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জয়নাল আবেদীন, জাইন উদ্দীন, জসীম উদ্দীন ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকোনা গ্রামের জাহাঙ্গীর আলম ও সাহেদ মিয়া।

জানাগেছে, একটি অসাধুচক্র কয়েক দিন ধরে অবৈধভাবে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করে আসছে।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com