সিলেটে পুনাকের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
সিলেটের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে পুনাক।
সোমবার ( ২৬ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট মহানগর পুলিশ লাইন্সের হলরুমে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্র সিদরাতুল মুনতাহা।
পুনাকের পক্ষ থেকে নগরীর ১০০ জন শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেটের অন্যান্য সদস্যবৃন্দ।