• সিলেট, রাত ২:৫৬, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বেস্ট অনলাইন রিপোর্টারস অ্যাওয়ার্ড পেলেন ৫২ বাংলা টিভির সম্পাদক আনোয়ারুল ইসলাম

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
বেস্ট অনলাইন রিপোর্টারস অ্যাওয়ার্ড পেলেন ৫২ বাংলা টিভির সম্পাদক আনোয়ারুল ইসলাম

Manual8 Ad Code

বেস্ট অনলাইন রিপোর্টারস অ্যাওয়ার্ড পেলেন ৫২ বাংলা টিভির সম্পাদক আনোয়ারুল ইসলাম

Manual7 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি

বাংলা সাংবাদিকতায় আন্তর্জাতিক অঙ্গনে গৌরবময় স্বীকৃতি অর্জন করলেন ৫২ বাংলা টিভির সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি।

Manual7 Ad Code

রবিবার (২৫ জানুয়ারি) লন্ডনে আয়োজিত মর্যাদাপূর্ণ ‌‘লন্ডন বাংলা প্রেস ক্লাব অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে বেস্ট অনলাইন রিপোর্টারস অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন তিনি।

অনলাইন সাংবাদিকতায় সাহসী, সত্যনিষ্ঠ ও প্রভাবশালী প্রতিবেদনের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিলেতে পাঠকের আস্থা অর্জন করায় এই সম্মাননা দেওয়া হয়। তথ্যনির্ভর সংবাদ পরিবেশন, জনস্বার্থে প্রতিবেদন, সমস্যা, সম্ভাবণা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে ডিজিটাল মিডিয়ায় সক্রিয় নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই অর্জনকে দেখছেন সংশ্লিষ্টরা।

Manual8 Ad Code

আনোয়ারুল ইসলাম অভি, সমাজের গভীরে প্রোথিত বাস্তবতা, মানুষের নীরব কষ্ট ও অবহেলিত জীবনের গল্প খুঁজে বের করে সমাজের আয়নায় তুলে ধরেছেন। তিনি সাংবাদিকতায় তথ্যের পাশাপাশি অনুভব, বিশ্লেষণের সঙ্গে রেখেছেন দায়বদ্ধতা।

মৌলিক ও মানবিক বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করেন যা অনেক সময় আলোচনার আড়ালে থেকে যায়—প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, সামাজিক বৈষম্য, ন্যায়বিচারের প্রশ্ন এবং মানবিক মর্যাদার লড়াই। সত্যের প্রতি দায়বদ্ধতা ও মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে আলাদা করেছে।

Manual7 Ad Code

৫২বাংলা (52banglatv)-র অগণিত পাঠক, দর্শকসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে এই সম্মাননা স্বীকৃতি তার বাবা-মা,ভাইবোন, সহধর্মিণী ও সন্তানদের প্রতি উৎসর্গ করেছেন। আনন্দঘন মূহুর্তে শ্রদ্ধায় স্মরণ করেছেন সাংবাদিকতার হাতেখড়ি যার হাত ধরে- মুক্তিযুদ্ধ গবেষক ও বিশিষ্ট সাংবাদিক আজিজুল পারভেজকে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com