• সিলেট, রাত ৩:৪৮, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সব দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে চীন

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫
সব দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে চীন

Manual5 Ad Code

সব দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে চীন

ডেস্ক রিপোট

 

Manual2 Ad Code

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন।’ ঢাকায় চীনের দূতাবাসে গতকাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। চীনা দূতাবাসের বার্তায় এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

গতকাল দুপুরে চীনা দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি। এ সময় তাঁরা চীন-বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন পরিস্থিতিতে যোগাযোগ আরও বৃদ্ধি এবং সহযোগিতা গভীর করতে প্রস্তুত।’

Manual3 Ad Code

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com