• সিলেট, সন্ধ্যা ৭:১৭, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রাহক নির্বাচনের মাধ্যমে ঋণ দিলে খেলাপি হওয়ার ঝুঁকি কমে : গভর্নর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
গ্রাহক নির্বাচনের মাধ্যমে ঋণ দিলে খেলাপি হওয়ার ঝুঁকি কমে : গভর্নর

Manual5 Ad Code

গ্রাহক নির্বাচনের মাধ্যমে ঋণ দিলে খেলাপি হওয়ার ঝুঁকি কমে : গভর্নর
অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ বিতরণে সক্ষম হলেও সময় মতো সেই ঋণ আদায়ে দুর্বল। সঠিকভাবে গ্রাহক নির্বাচন করে ঋণ দেওয়া গেলে তা খেলাপিতে পরিণত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

Manual1 Ad Code

সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে (২০২৬) বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, দীর্ঘদিন ধরে নানা বিধিনিষেধ আরোপের কারণে সরকারি ব্যাংকগুলোর ঋণ কার্যক্রমে অতিরিক্ত সতর্কতা তৈরি হয়েছে। এর ফলে তারা ঋণ বিতরণে সক্ষম হলেও আদায়ের ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না। এই পরিস্থিতিতে অতীতে ঋণের প্রবাহ সংকুচিত রাখতে হয়েছে।

তবে তিনি উল্লেখ করেন, ২০০০ সালের আগেও সরকারি ব্যাংকগুলোর ঋণ প্রবাহ ছিল সীমিত, যা কোনোভাবেই টেকসই মডেল নয়।

ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক আমানত সংগ্রহ করেও যদি তা বৃহৎ অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে না পারে, তাহলে সেই অর্জন সীমাবদ্ধ হয়ে পড়ে। সোনালী ব্যাংক বর্তমানে সতর্কতার সঙ্গে ঋণ বিতরণ করছে, তবে এখন সময় এসেছে আরও সাহসীভাবে ঋণ কার্যক্রম সম্প্রসারণের।

Manual4 Ad Code

সোনালী ব্যাংককে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকটি আংশিকভাবে কমার্শিয়াল ব্যাংকিং নীতিতে পরিচালিত হচ্ছে। এটিকে আরও বিস্তৃতভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

গত বছরের মুনাফা প্রসঙ্গে তিনি বলেন, এ আয় ব্যাংকের মূলধন ও প্রভিশন ঘাটতি পূরণে সহায়ক হবে।

ভবিষ্যতে সোনালী ব্যাংক লভ্যাংশ প্রদানেও সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গভর্নর জানান, সরকার সোনালী ব্যাংককে প্রকৃত অর্থে বাণিজ্যিক নীতিতে পরিচালনার স্বাধীনতা দেবে এবং পরবর্তী সরকারও এই ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সোনালী ব্যাংককে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

খেলাপি ঋণ (এনপিএল) পরিস্থিতি নিয়েও আশাবাদ প্রকাশ করে ড. আহসান এইচ মনসুর বলেন, সোনালী ব্যাংকের খেলাপি ঋণের হার ইতোমধ্যে ১৮ শতাংশ থেকে কমেছে এবং তা আরও কমবে বলে আশা করা যায়। তবে এ জন্য ঋণ বিতরণের পরিমাণ বাড়ানো জরুরি।

সবশেষে তিনি বলেন, ঋণ প্রদানের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে হবে এবং মাঠপর্যায়ের সক্ষম উদ্যোক্তা ও ভালো এসএমই গ্রাহকদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি রফতানি খাতে সোনালী ব্যাংকের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান গভর্নর।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com