• সিলেট, রাত ৯:৩৯, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চালু হলো ‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকেট’ প্ল্যাটফর্ম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
চালু হলো ‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকেট’ প্ল্যাটফর্ম

Manual8 Ad Code

চালু হলো ‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকেট’ প্ল্যাটফর্ম

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

প্রবাসীদের সঙ্গে যোগাযোগ জোরদার, দেশে বিনিয়োগ ও সুযোগ অন্বেষণে সম্পৃক্ততা বাড়ানো এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে ‘শুভেচ্ছা’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে যাতায়াতে স্বচ্ছতা ও অনিয়ম রোধে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকেট’-এরও যাত্রা শুরু হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার সকালে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে।

Manual8 Ad Code

‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একশটিরও বেশি সরকারি ও নাগরিক সেবা সহজে গ্রহণ করতে পারবেন। অন্যদিকে ‘দ্রুত টিকেট’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস, রেল ও বিমান টিকিট কেনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বিশেষ করে ঈদসহ উৎসবের সময়ে টিকিট নিয়ে ভোগান্তি ও অনিয়ম কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্ল্যাটফর্ম দুটি চালুর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সেবা যেন নাগরিকরা ঝামেলাহীনভাবে পান, সেটিই ছিল মূল লক্ষ্য। তিনি এটিকে একটি সূচনা হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে হবে এবং অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচিত সরকারও এ উদ্যোগকে আরও এগিয়ে নেবে।

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com