• সিলেট, সকাল ৬:২৪, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার-৪: কমলগঞ্জে নজরদারিতে প্রযুক্তির ব্যবহার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
মৌলভীবাজার-৪: কমলগঞ্জে নজরদারিতে প্রযুক্তির ব্যবহার

Manual1 Ad Code

মৌলভীবাজার-৪: কমলগঞ্জে নজরদারিতে প্রযুক্তির ব্যবহার

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি

Manual5 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জে ৭৬টি ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নির্বাচনের দিন অনাকাঙ্কিত পরিস্থিতিসহ ভোট গ্রহনে স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরার পাশাপাশি উপজেলা জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ভোট গ্রহনের পরিবেশ শান্তিপূর্ণ রাখাসহ ভোটারদের নির্বিগ্নে কেন্দ্রে আসা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ আসনের কমলগঞ্জ উপজেলার ৭৬টি ভোট কেন্দ্রে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে কেন্দ্র গুলোর ভেতর ও বাইরের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

কোনো অনিয়ম বা গোলযোগের চেষ্টা হলে ক্যামেরার ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরে দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোট কেন্দ্রে স্থায়ীভাবে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। নিয়মিত টহলে থাকবে পুলিশের বিশেষ মোবাইল টিম। জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্স। পাশাপাশি র‌্যাবের একাধিক টিম টহল ও বিশেষ নজরদারিতে নিয়োজিত থাকবে সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

Manual4 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে কেন্দ্র গুলোতে নজরদারি সহজ হবে। অনাকাঙ্কিত পরিস্থিতি এড়াতে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সাধারণ ভোটারদের আস্থা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com