• সিলেট, রাত ১০:৩৭, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ছি*ন*তা*ই*কা*রী*র হাতে চালক খু ন, ধরা পড়লেন ৪ জন

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
মৌলভীবাজারে ছি*ন*তা*ই*কা*রী*র হাতে চালক খু ন, ধরা পড়লেন ৪ জন

Manual7 Ad Code

মৌলভীবাজারে ছি*ন*তা*ই*কা*রী*র হাতে চালক খু ন, ধরা পড়লেন ৪ জন

শ্রীমঙ্গল প্রতিনিধি

 

মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমানকে (১৮) শ্বাসরোধে হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের মাত্র আট ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অন্য ব্যক্তি ছিনতাই হওয়া অটোরিকশার ব্যাটারি কেনার অভিযোগে আটক হয়েছেন। এ সময় অটোরিকশার চারটি ব্যাটারি, নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করা হয়।

 

Manual3 Ad Code

পুলিশ জানায়, নিহত হাবিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। গত ১৬ নভেম্বর সোমবার সকাল থেকে অটোরিকশাসহ নিখোঁজ হন তিনি। পরদিন ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকার একটি ছড়ার পাড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। পরে মরদেহের পরিচয় শনাক্ত হয় হাবিবুর রহমান হিসেবে।

পুলিশ আরও জানায়, ঘটনার পরপরই পুলিশ বিশেষ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে ব্যাটারিবিহীন অবস্থায় হাবিবুরের অটোরিকশাটি উদ্ধার করা হয়। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আছকান মিয়া, আমিন আলী ও সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বড়হাট এলাকার ‘আবিদা স্টোর’ থেকে ছিনতাই হওয়া চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে চোরাই ব্যাটারি কেনার অভিযোগে দোকানটির মালিক আ. মোসাব্বিরকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কোজারগাঁও গ্রামের মৃত নিজাম মিয়ার ছেলে আছকান মিয়া (২৭), পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকার মৃত আছদ্দর মিয়ার ছেলে আমিন আলী (৪৫), একাটুনা ইউনিয়নের সিংকাপন গ্রামের মৃত কুতুব মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২) এবং মোস্তফাপুর এলাকার মৃত মোতুজা উল্লার ছেলে ও বড়হাট এলাকার ‘আবিদা স্টোর’-এর মালিক আ. মোসাব্বির (২৮)।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে সাধারণ যাত্রীর পরিচয়ে শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে আছকান মিয়া হাবিবুরের অটোরিকশাটি ভাড়া করেন। পরে কৌশলে তিনি অটোরিকশাটি বড়বাড়ি সোনাপুর এলাকায় আমিন আলীর বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আমিন। দুইজন মিলে হাবিবুরকে আটকে রাখেন এবং পরে সোহেলকে ফোন করে ডেকে আনেন। একপর্যায়ে তিনজন মিলে হাবিবুরের গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

 

তারা আরও জানায়, হত্যার পর মরদেহটি আমিনের ঘরের এক পাশে লুকিয়ে রাখা হয়। পরে আছকান ও সোহেল অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরের মালিক আ. মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। পুলিশের তথ্য অনুযায়ী, ব্যাটারি বিক্রির ওই টাকা দিয়ে ইয়াবা কিনে তারা আমিনের বাড়িতে ফিরে মাদক সেবন করেন। এরপর মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে মরদেহ গোপন করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ের ঝোপের মধ্যে ফেলে রেখে তিনজনই নিজ নিজ বাড়িতে চলে যান। পরবর্তী সময়ে পুলিশ আমিনের বাড়ির কাছ থেকে নিহত হাবিবুরের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী জব্দ করে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশার চারটি ব্যাটারিও উদ্ধার করা হয়।

 

Manual7 Ad Code

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা এবং চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com