• সিলেট, রাত ১০:১২, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
মৌলভীবাজারে ‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন

Manual4 Ad Code

মৌলভীবাজারে ‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন

Manual7 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি

সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্য ও গুণগত মানকে ইউরোপসহ বৈশ্বিক বাজারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মৌলভীবাজারে চালু হয়েছে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’-এর নতুন প্যাকেজিং ইউনিট। রোববার (২২ নভেম্বর ২০২৬) সকালে মৌলভীবাজার সদর উপজেলার চা-বাগানসংলগ্ন নিতেশ্বর এলাকায় এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’-এর সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা।

 

 

Manual3 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যভিত্তিক লন্ডন টি এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান শেখ অলিউর রহমান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পরিচালক ড. মো. ইসমাইল হোসেন এবং বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক-সহ দেশ-বিদেশের চা খাতের প্রতিনিধিরা।

Manual3 Ad Code

 

এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের চায়ের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হলো পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’র পরিচিতি। রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা জানান, লন্ডন টি এক্সচেঞ্জের আমন্ত্রণে এখানে আসতে পেরে তিনি আনন্দিত এবং এই উদ্যোগের মাধ্যমে সিলেটের চায়ের বাজার আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদী।

 

 

Manual4 Ad Code

উদ্বোধন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে রাজকন্যা বলেন, সিলেটের চায়ের গুণগত মান, অভিজ্ঞতা ও নিশ্চয়তা দেখে তিনি মুগ্ধ। সম্ভাব্য সেরা উপায়ে সিলেটের চা বিশ্বদরবারে তুলে ধরা ও প্রচার করাই তাঁর লক্ষ্য। সংশ্লিষ্টদের মতে, রাজপরিবারের ঐতিহাসিক পরিচিতির সঙ্গে সিলেটের চায়ের ঐতিহ্যের এই সংযোগ ইউরোপের বাজারে ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে।

 

লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান জানান, বাংলাদেশ চা বোর্ডের সহযোগিতা ও দীর্ঘ প্রস্তুতির ধারাবাহিকতায় প্যাকেজিং ইউনিটটি চালু করা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে বিশ্বের ১৪টি দেশ সিলেটি চায়ে আগ্রহ প্রকাশ করেছে। আগামী বছরের মধ্যে অন্তত ৪০টি দেশে চা রপ্তানি এবং বছরে এক কোটি কেজি চা রপ্তানির দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে কাজ চলছে। নিজস্ব বাগান না থাকলেও প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের ১৪টি চা-বাগানের সঙ্গে যুক্ত রয়েছে; বাগানকর্মী ও ব্যবস্থাপকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি উন্নত মানের চায়ের ক্ষেত্রে ন্যায্যমূল্য ও শ্রমিক কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শেখ অলিউর রহমান আরও জানান, চা-বাগানের সান্নিধ্যে স্থাপিত প্যাকেজিং ইউনিট, টি টেস্টিং সুবিধা ও ওয়্যারহাউসের মাধ্যমে চায়ের মান নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রতিটি চালান ল্যাব টেস্টের মাধ্যমে যাচাই করা হয় এবং এতে কোনো বাড়তি রঙ বা প্রিজারভেটিভ রাখা হয় না। পাশাপাশি মূল চায়ের পাশাপাশি আগামীতে ফল, ফুল, মসলা ও ভেষজ উপাদানসমৃদ্ধ বিভিন্ন ব্লেন্ড-যেমন আর্ল গ্রে ও অন্যান্য মিশ্রিত চা—আন্তর্জাতিক বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, মৌলভীবাজারের প্যাকেজিং ইউনিট উদ্বোধনের আগে গত ১৮ নভেম্বর ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিশ্ববাজারে ‘সিলেট টি’ ব্র্যান্ডের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। চা খাত সংশ্লিষ্টদের মতে, মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং এবং আন্তর্জাতিক পরিচিতির সমন্বয়ে এই উদ্যোগ সফল হলে মৌলভীবাজার ও সিলেট অঞ্চলের চা রপ্তানিতে নতুন গতি সঞ্চার হবে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com