আত্মগোপনেও শেষ রক্ষা হলো না তামিমের
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তামিম হোসেনকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তামিম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ (পূর্ব বটিয়া পাড়া) গ্রামের চুনু মিয়ার ছেলে।
এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় তামিমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। ২০২২ সালের ১৭ নভেম্বর মামলাটি দায়ের করা হয়।
এরপর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম