• সিলেট, সকাল ১০:৫৪, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ লাখ মানুষকে সুলভ মূল্যে সহায়তা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
১০ লাখ মানুষকে সুলভ মূল্যে সহায়তা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী

Manual2 Ad Code

১০ লাখ মানুষকে সুলভ মূল্যে সহায়তা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

 

জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগির মাংসসহ বিভিন্ন প্রোটিনসমৃদ্ধ খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু করেছে সরকার। সারাদেশে প্রায় ১০ লাখ মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

Manual6 Ad Code

শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা পর্যায়ে সুলভ মূল্যে খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে প্রোটিনজাতীয় খাদ্য পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে এবং প্রায় ১০ লাখ মানুষ এর সুফল পাবেন।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। কোনোভাবেই কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় বরদাশত করা হবে না।

এছাড়াও তিনি জানান, পোল্ট্রি শিল্প যেন টিকে থাকতে পারে সেজন্য খামারিদের সাথে বসে তাদের সমস্যাগুলো শুনে, তাদের যা যা প্রয়োজন। সেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রথম দিনেই বিপুলসংখ্যক ক্রেতা সুলভ মূল্যে খাদ্যসামগ্রী সংগ্রহ করেন।

Manual2 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com