• সিলেট, রাত ১২:৪৭, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানের স্পিন বনাম ইংল্যান্ডের পাওয়ার হিটিং, এগিয়ে কারা?

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
পাকিস্তানের স্পিন বনাম ইংল্যান্ডের পাওয়ার হিটিং, এগিয়ে কারা?

Manual7 Ad Code

টি-টোয়েন্টি বিশ্বকাপ
পাকিস্তানের স্পিন বনাম ইংল্যান্ডের পাওয়ার হিটিং, এগিয়ে কারা?
স্পোর্টস ডেস্ক

Manual7 Ad Code

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইটে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় হতাশ হতে হয়েছিল পাকিস্তানকে। সেই ম্যাচে সম্ভাব্য দুই পয়েন্ট হারিয়ে কিছুটা চাপে পড়েছে দলটি। ফলে আজকের লড়াই তাদের জন্য কার্যত ‘ডু অর ডাই’ হয়ে উঠেছে।

অন্যদিকে, ইংল্যান্ড সুপার এইট শুরু করেছে দারুণভাবে। শ্রীলঙ্কার বিপক্ষে স্বল্প পুঁজি রক্ষা করে জয় তুলে নিয়ে তারা এখন গ্রুপের শীর্ষে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের সংগ্রহ সমান এক পয়েন্ট, আর শ্রীলঙ্কা এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। তাই আজকের ম্যাচটি সেমিফাইনালের দৌড়ে বড় প্রভাব ফেলতে পারে।

পাল্লেকেলের উইকেট ঐতিহ্যগতভাবেই ধীরগতির বোলারদের সহায়তা করে। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে বল গ্রিপ ও টার্ন করার সম্ভাবনা থাকে। এই কন্ডিশনকে কাজে লাগাতে স্পিননির্ভর কৌশল সাজিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। মাঝের ওভারে প্রতিপক্ষকে চাপে ফেলাই তাদের মূল লক্ষ্য।

দলের ইন-ফর্ম ওপেনার সাহিবজাদা ফারহান (২২০ রান) চলতি আসরে সর্বোচ্চ রানসংগ্রাহক। ম্যাচের আগে তিনি বলেন,’স্পিনই হবে আমাদের প্রধান অস্ত্র। এই কন্ডিশনে ধৈর্য ও স্মার্ট ক্রিকেট দরকার। আমরা প্রস্তুত।’

তার ধারাবাহিক পারফরম্যান্স পাকিস্তানকে টপ অর্ডারে স্থিতি এনে দিয়েছে। আজও তার ব্যাট থেকে বড় ইনিংস এলে ইংল্যান্ডকে শুরুতেই চাপে ফেলতে পারবে পাকিস্তান।

Manual4 Ad Code

টি-টোয়েন্টি আন্তর্জাতিক পরিসংখ্যানে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড এগিয়ে—২৮ ম্যাচে ১৮ জয়। তবে স্মৃতিতে এখনও তাজা ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের হার। মেলবোর্নে সেবার শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। সেই আক্ষেপ থেকেই আজকের ম্যাচে বাড়তি প্রেরণা খুঁজছে পাকিস্তান শিবির।

ইংল্যান্ডের হয়ে অধিনায়ক জস বাটলার, অলরাউন্ডার উইল জ্যাকস ও লেগ স্পিনার আদিল রাশিদ হতে পারেন গুরুত্বপূর্ণ। পাকিস্তান শিবির তাকিয়ে আছে উসমান তারিক, সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজদের দিকে।

Manual8 Ad Code

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ক্যান্ডিতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। ফলে দুই দলই নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের পূর্ণ সুযোগ পাবে।

Manual4 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com