• সিলেট, সকাল ১১:৪৯, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাবের কবজায় ইমতিয়াজ খান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
র‌্যাবের কবজায় ইমতিয়াজ খান

Manual2 Ad Code

র‌্যাবের কবজায় ইমতিয়াজ খান

নিজস্ব প্রতিবেদক

ডাকাতি মামলায় অভিযুক্ত আসামী ইমতিয়াজ খানকে (২০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্যন্ধা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

 

ইমতিয়াজ খান হবিগঞ্জ জেলার সদর থানাধীন উমেদনগর এলাকার সৈয়দ খানের ছেলে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চৌধুরী বাজার এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

Manual2 Ad Code

ঘটনার বিবরণে জানা যায় যে, মামলার বাদী জুয়েল মিয়া একজন সিএনজি চালক গত ২০২৫ সালের ৫মে বাদী পুলিশের টহল সিএনজির চালক হিসেবে নিয়োজিত ছিলেন। ঐদিন পুলিশের টহল সিএনজিটি হবিগঞ্জ বানিয়াচং থানাধীন কুন্ডুরপাড় মোড় থেকে আনুমানিক রাত ১টার দিকে আনজন ব্রীজের কাছে পৌঁছালে তাদের সামনে দুটি পিকআপ এবং একটি প্রাইভেটকার দাঁড়ানো দেখতে পান। এ সময়ে চালকসহ সিএনজিতে থাকা বানিয়াচং থানাপুলিশের সদস্যরা কোন কিছু বুঝে উঠার আগেই ৬/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি সিএনজিটি ঘেরাও করে সিএনজি চালকসহ পুলিশ সদস্যদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং তাদের সাথে থাকা ৩টি মোবাইল ফোন, ২ ভরি ওজনের রুপার চেইন ও নগদ প্রায় আড়াই হাজার টাকা নিয়ে যায়।

 

Manual3 Ad Code

 

এ সময়ে ১০/১১ জনের অন্য একটি ডাকাত দল একই স্থানে দুটি পিকআপ গাড়ী এবং একটি প্রাইভেটকারের লোকজনদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, এক ভরি ওজনের ১টি রুপার চেইন ও নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়।

Manual8 Ad Code

 

এ ঘটনায় সিএনজি চালক জুয়েল মিয়া বাদী হয়ে ১৭/১৮ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং ইমতিয়াজ খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Manual6 Ad Code

 

তাকে বানিয়াচং থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com