• সিলেট, রাত ৩:৫২, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আব্দুল্লাহ আল নোমান ছিলেন আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা : সাঈদ আল নোমান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬
আব্দুল্লাহ আল নোমান ছিলেন আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা : সাঈদ আল নোমান

Manual2 Ad Code

আব্দুল্লাহ আল নোমান ছিলেন আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা : সাঈদ আল নোমান

 

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে আব্দুল্লাহ আল নোমান নিজেকে উৎসর্গ করে গেছেন বলে জানিয়েছেন তার সন্তান ও নির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান।

তিনি বলেন, আমার বাবা আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তার আদর্শ, সততা ও দেশপ্রেমকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে চাই।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

Manual8 Ad Code

মৃত্যুবার্ষিকী স্মরণে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় মরহুমের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন অবদান ও চট্টগ্রামের উন্নয়নে তার অসামান্য ভূমিকা স্মরণ করেন উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

এসময় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, আব্দুল্লাহ আল নোমান অত্যন্ত বিনয়ী, প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ ছিলেন। তিনি কর্মীদের কাছে বিপদের বন্ধু ছিলেন, চট্টলার মানুষের কাছে সর্বজনীন রাজনীতিবিদ ছিলেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, বিএনপি নেতা এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল, সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, জাফর আহমেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com