• সিলেট, সকাল ৯:৩১, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপি আর্ট এক্সিবিশন সম্পন্ন

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৬
স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপি আর্ট এক্সিবিশন সম্পন্ন

Manual6 Ad Code

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপি আর্ট এক্সিবিশন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, শিল্পকলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে আয়োজিত তিন দিনব্যাপী ‘আর্ট এক্সিবিশন ২০২৬’ সম্পন্ন হয়েছে।

২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণির ৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্মে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো প্রদর্শনীস্থল।

২৭ অক্টোবর সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক জয়নুল আবেদীন চৌধুরী।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমেদ কাদেরী (অব.), মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ ফয়জুল হক, দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ এবং পাঠানটুলা ক্যাম্পাসের উপাধ্যক্ষ আব্দুল আজিজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন।

অতিথিদের ফুল দিয়ে বরণ করার পর ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থীরা তাদের শিল্পচর্চা ও সৃজনশীল অভিজ্ঞতা তুলে ধরে।

Manual5 Ad Code

প্রদর্শনীর আয়োজন ও ব্যবস্থাপনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন সুমিত্রা মজুমদার। সার্বিক আয়োজন, নকশা ও ব্যবস্থাপনার বিভিন্ন কাজে যুক্ত ছিলেন বিজয় রায়, দিপালী দাস, থাওদাম বৌলি, তানশা ফারাজানা, তানজিলা সুলতানা, তুহারা নাজ আন্নি, আয়েশা আনোয়ার, রিফাত আরা চৌধুরী ও সুমাইয়া আক্তারসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মীরা। অতিথি আপ্যায়ন, সাজসজ্জা, শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শন, অনুষ্ঠান পরিচালনা এবং আলোকচিত্র ধারণসহ বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে তাঁরা আয়োজনটি সফল করতে ভূমিকা রাখেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক জয়নুল আবেদিন চৌধুরী এবং বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা শিল্পচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের কল্পনাশক্তি, মননশীলতা ও নান্দনিক বোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয় এবং নতুন কিছু সৃষ্টির প্রতি আগ্রহী করে তোলে। তাঁরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। পরে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষ হয়।

প্রদর্শনীতে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের আঁকা ছবি ও বিভিন্ন ধরনের শিল্পকর্ম স্থান পায়। প্রতিটি শিল্পকর্মে শিক্ষার্থীদের কল্পনা, চিন্তা ও সৃজনশীলতার স্বতন্ত্র প্রকাশ দেখা যায়। শিক্ষার্থী ও দর্শনার্থীরা শিল্পকর্মগুলো ঘুরে দেখার পাশাপাশি পছন্দের ছবি কেনা বা বুকিং দেওয়ার সুযোগ পান। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃষ্টিশীল কাজ উপস্থাপনের পাশাপাশি শিল্পকর্মের মূল্য ও ব্যবহারিক দিক সম্পর্কেও ধারণা লাভ করে।

Manual4 Ad Code

প্রদর্শনীর অংশ হিসেবে শিক্ষার্থীদের চারটি বিভাগে ভাগ করে শিল্পকর্ম মূল্যায়ন করা হয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নির্বাচন করা হয়।

২৯ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে চারটি বিভাগের মোট ১২ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী ৭৭ জন শিক্ষার্থীর প্রত্যেককে সার্টিফিকেট দেওয়া হয়। এ স্বীকৃতি শিক্ষার্থীদের সৃজনশীল কাজের মূল্যায়ন এবং ভবিষ্যতে শিল্পচর্চায় আরও উৎসাহিত করবে।

তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, শিল্পকলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সৃজনশীল শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাস একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। সংশ্লিষ্ট শিক্ষক ও আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত এ প্রদর্শনী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তাদের চিন্তা, কল্পনা ও সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com