• সিলেট, সকাল ৯:৩০, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সুলতানী আমলের মসজিদ পরিদর্শন শেষে নাগরিক প্রতিনিধি দলের উদ্বেগ

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৬
সিলেটে সুলতানী আমলের মসজিদ পরিদর্শন শেষে নাগরিক প্রতিনিধি দলের উদ্বেগ

Manual4 Ad Code

সিলেটে সুলতানী আমলের মসজিদ পরিদর্শন শেষে নাগরিক প্রতিনিধি দলের উদ্বেগ

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের ওসমানীনগরে সুলতানী আমলে নির্মিত এক গম্বুজের প্রাচীন মসজিদটি ভেঙ্গে ফেলার চেষ্টা চলছে এমন সংবাদে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট-এর উদ্যোগে একটি নাগরিক প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে মসজিদটি পরিদর্শন করে।

সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নে তাজপুর-বালাগঞ্জ সড়কের পাশে উসমানপুর গ্রামে অবস্থিত এই মসজিদ।

ইতিহাসবিদ ও গবেষকদের মতে, মসজিদটি প্রায় ৭০০ থেকে ৯০০ বছরের পুরনো। মসজিদের স্থাপত্যরীতি দেখে ধারণা করা হয় এটি সুলতানি আমলের মসজিদ। সিলেট জেলায় সুলতানি আমলের এটাই একমাত্র মসজিদ।

জনশ্রুতি আছে জঙ্গলাচ্ছাদিত এলাকায় মাটির নিচে ঢাকা পড়া এই মসজিদ জঙ্গল পরিষ্কার করতে গিয়ে গায়েবিভাবে পাওয়া যায়। তাই স্থানীয়রা একে ‘গায়েবি মসজিদ’ বলে থাকেন।

Manual4 Ad Code

পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট-এর চেয়ারম্যান ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার-এর নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন সিলেট প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, পরিবেশ ও নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম, সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট মনির হেলাল, সুপ্রীমকোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী দিপন ও প্রত্নতত্ত্ব গবেষক আসিফ আজহার। এ সময়
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে প্রতিনিধি দল কথা বলেন।

 

স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, এলাকার কিছু ব্যাক্তি প্রত্নসম্পদের গুরুত্ব উপলব্ধি করতে না পারায় এই প্রাচীন মসজিদের স্থানে নতুন মসজিদ নির্মান করতে চাইছে।

Manual6 Ad Code

ওয়াকফ প্রশাসনের তালিকাভূক্ত হলেও অদ্যাবধি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হয়নি এই মসজিদ।

নাগরিক প্রতিনিধিদল পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে আলাপকালে বলেন, প্রাচীন এই মসজিদটি সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি না করার কারনে ইতিমধ্যে মসজিদের অনেক ক্ষতিসাধন করা হয়েছে। মেহরাব ও দেয়ালে রংবেরঙের টাইলস বসানো কোনভাবেই উচিৎ হয়নি। সিলেট জেলায় টিকে থাকা সুলতানী আমলের এমন একটি প্রত্নসম্পদ বিনষ্ট হওয়ার দায় আমাদের সবার। এই মসজিদের ক্ষতিসাধন করে নতুন স্থাপনা নির্মানের চিন্তা উদ্বেগের।

তারা আরও বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে যে মসজিদটি এই এলাকার ঐতিহ্য ও আধ্যাত্মিক ইতিহাসের কথা বলে আসছে, তা সংরক্ষণে এলাকার সকল সচেতন নাগরিকদের সোচ্চার হতে হবে।

 

Manual4 Ad Code

প্রাচীন এই মসজিদটি সুরক্ষায় এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেটের প্রত্নতাত্ত্বিক সম্পদ সুরক্ষার জন্য কাজ করা নাগরিক সংগঠন “পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট”।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com