• সিলেট, সকাল ৯:৩০, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবির হলে খাবারের মান ও পরিচ্ছন্নতা দেখতে ডাইনিংয়ে উপাচার্য

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৬
শাবিপ্রবির হলে খাবারের মান ও পরিচ্ছন্নতা দেখতে ডাইনিংয়ে উপাচার্য

Manual3 Ad Code

শাবিপ্রবির হলে খাবারের মান ও পরিচ্ছন্নতা দেখতে ডাইনিংয়ে উপাচার্য

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয় ২৪ হলের খাবারের মান, পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার সময় তিনি হলের ডাইনিং পরিদর্শন করেন।

এ সময় খাবার পরিবেশনে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে ডাইনিংয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের মাথায় ক্যাপ পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন উপাচার্য।

পরে খাবার টেবিলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। খাবারের স্বাদ, মান, দাম, পরিমাণ ও পরিবেশনসেবা নিয়ে তাঁদের মতামত শোনেন।

এ সময় শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও অভিযোগ তুলে ধরেন। তাঁদের বক্তব্য শুনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপাচার্য।

Manual3 Ad Code

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com