• সিলেট, দুপুর ২:২৩, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের ‘নিশিতা’কে ৩ লাখ টাকা জ*রি*মা*না

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সিলেটের ‘নিশিতা’কে ৩ লাখ টাকা জ*রি*মা*না

Manual1 Ad Code

সিলেটের ‘নিশিতা’কে ৩ লাখ টাকা জ*রি*মা*না

নিজস্ব প্রতিবেদক

ডালডায় পোকা, সেমাইয়ে ভেজাল, মিশ্রিতে মাছিসহ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ- এমনসব গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়ায় সিলেটের নিশিতা ফুডসকে ৩ লাখ টাকা জারিমানা করা হয়েছে।

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৬ ফেব্রæয়ারি) বিকালে শাহপরাণের খাদিম বিসিক শিল্পনগরীতে অবস্থিত নিশিতা ফুডসের কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।

 

জানা গেছে, সিলেটের অভিজাত খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব কোম্পানীর শো’রুমগুলোতেও প্রায় অভিযান চালিয়ে প্রশাসন জরিমানা আদায় করে।

রমজানে নিয়মিত অভিযানের অংশ হিসাবে নিশিতা ফুডসে অভিযান চালানো হয় বলে জানান সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।

 

Manual8 Ad Code

তিনি জানান, এসময় মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেছে। ডালডায় পোকা, মিশ্রিতে মাছিও দেখেছি।

 

 

Manual8 Ad Code

তিনি আরও জানান, অভিযানের সময় নিশিতার একজন ম্যানেজারকে আটক করা হয়। পরে জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

 

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com