শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে ক্লাবের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত নব নির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামি শ্রীমঙ্গল উপজেলা শাখার আমীর মো. ইসমাইল হোসেন, সেক্রেটারী আশরাফুল ইসলাম কামরুল, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।