• সিলেট, বিকাল ৪:৩২, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যে বিল্ডিং ভে*ঙে ফেলবেন ডিসি সারওয়ার

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
সিলেটে যে বিল্ডিং ভে*ঙে ফেলবেন ডিসি সারওয়ার

Manual2 Ad Code

সিলেটে যে বিল্ডিং ভে*ঙে ফেলবেন ডিসি সারওয়ার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

 

 

সিলেট মহানগরীর একটি ভবন দ্রুত ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১ মার্চ) সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এই নির্দেশ দেন।

ভবনটির অবস্থান নগরীর জিন্দাবাজারে। নাম ওভারসিজ সেন্টার। পুরানো এবং বর্তমানে এই ভবন ঝুঁকিপূর্ণ।

জেলা প্রশাসক সারওয়ার আলম পুরো ওভাসিজ সেন্টার ঘুরে দেখেন এবং প্রতিটি দোকান কোটা বা বিভিন্ন পতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের বিষয়টি অবগত করার পাশাপাশি দ্রুত তাদের জিনিসপত্র সরিয়ে নিতে বলেছেন।

ডিসি সারওয়ার আলম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, অনেক আগেই এ ভবনটির মেয়াদ পেরিয়েছে। এ অবস্থায় আপনাদেরও অন্তত তিন মাস আগে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা তা শুনছেন না। উল্টো রিট করা হয়েছে।

Manual5 Ad Code

তিনি বলেন, এতে কি লাভ হবে? কিছুই হবেনা শুধু সময় নষ্ট হবে। এই সময়টা আর নষ্ট করবেন না। রমজানের পরপরই বিল্ডিংটি ভাঙা হবে। আমি আপনাদের সহযোগীতা চাই। সবাই সহযোগীতা করলে এখানে নতুন ভবন হবে এবং নতুন ভবনে পুরানো ব্যবসায়ীরা অগ্রাধিকার পাবেন।

 

তিনি আরও বলেন, এখন এই সিলেটের মানুষ প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। এখন ভাঙলে নতুন ভবন পাওয়াটা আমাদের জন্য সহজ হবে। লাভটা হবে এই সিলেটেরই।

ঈদের পরপরই ভবনটি ভাঙার কাজ শুরু হবে। সিলেটের জেলা প্রশাসক এরমধ্যে সবাইকে নিজেদের পণ্য বা জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারি মাসের মধ্যে ভবনটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com