কানাইঘাটে কৃষকদের মাঝে ট্রাক্টর বিতরণ
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট কৃষি অফিসের উদ্যেগে ফ্রিপ প্রকল্পের আওতায় প্রণোদনার মাধ্যমে কৃষকদের কৃষি কাজে ব্যবহৃত ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১ টায় কৃষি অফিস কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস সদর ইউনিয়নের ফ্রিপ কৃষকদলের কৃষক শামসুল হক ও রাজাগঞ্জ ইউনিয়নের ফ্রিপ কৃষকদলের কৃষক মঈন উদ্দিনের হাতে হাল চাষের ট্রাক্টরের চাবী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা মুক্তিযুদ্ধা দলের সভাপতি কয়ছর রশিদ, পৌর কৃষকদলের সভাপতি রাসেদুল হাসান টিটু, উপজেলা জাসাসের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
এ সময় নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস কৃষকদের উদ্যেশে বলেন, সরকার আপনাদেরকে প্রণোদনার আওতায় হাল চাষের ট্রাক্টর বিতরণ করছেন, যার লক্ষ উদ্যেশ্যে হল কৃষকরা কম খরচে তাদের ফসলী জমি চাষ করে স্বাবলম্বী হতে পারেন। শুধুমাত্র কৃষি কাজ ছাড়া হালের ট্রাক্টর অন্য কাজে ব্যবহার করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম