• সিলেট, রাত ১২:১৯, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচ বছরে গোলাপগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন হবে ইনশাআল্লাহ: এমপি এমরান

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
পাঁচ বছরে গোলাপগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন হবে ইনশাআল্লাহ: এমপি এমরান

Manual2 Ad Code

পাঁচ বছরে গোলাপগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন হবে ইনশাআল্লাহ: এমপি এমরান

অনলাইন ডেস্ক

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন শেষে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কাজগুলো উদ্বোধন করেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাংসদ ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

 

এছাড়া দিনভর চলমান বিভিন্ন উন্নয়ন কাজ এবং সমস্যাগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

 

Manual1 Ad Code

এসব উন্নয়ন কাজ পরিদর্শন ও উদ্বোধনকালে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন- সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবে এ ক্যাটাগরি পৌরসভা হলেও অতীতে কোন মাস্টার প্ল্যান ছিল না। বিএনপি সরকারের স্থানীয় সরকার বিভাগ সিলেটের প্রত্যেকটি পৌরসভার জন্য ১০০ কোটি টাকা করে বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছে। গোলাপগঞ্জ পৌর এলাকাকে বাস্তবিক অর্থে এ ক্যাটাগরিতে রূপান্তরিত করতে এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর প্রকৃত মডেল পৌরসভায় রূপ নেবে। ১০০ কোটি টাকার প্রকল্পকে মাস্টার প্ল্যান করে উন্নয়ন সাধিত হবে।

Manual8 Ad Code

 

 

তিনি আরও বলেন- আমি আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। ইনশাআল্লাহ, এই আমানতের খেয়ানত করবো না। দেখবেন- ৫ বছরের বিএনপি সরকারের দেওয়া বরাদ্দ-উন্নয়নে পুরোপুরি বদলে যাবে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার।

Manual7 Ad Code

 

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রফিকুল ইসলাম,জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া শাহিন, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ সভাপতি নজরুল ইসলাম, জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, সাবেক কাউন্সিলর জামিল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম প্রমুখ।

 

এরপর গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন এমরান আহমদ চৌধুরী। এসময় তিনি বলেন, গোলাপগঞ্জ টু ভাদেশ্বর পর্যন্ত রাস্তা মেইনটেনেন্সের কাজ হচ্ছে বিএনপির প্রজেক্টে। আমরা অনেক দিন পর কাজটি শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কাজের মানগুলো দেখলাম, এখানে কিছু কিছু ক্ষেত্রে কাজ ঠিক হলেও অনেক ক্ষেত্রে অসামাঞ্জস্যতা দেখতে পাচ্ছি। কাস্টিং কম, পন্ডিং হয় নাই ইত্যাদি। এ ব্যাপারে দায়িত্বরত ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। যেসব কাজে সমস্যা রয়েছে, সেগুলো দূর করে নতুন করে কাজ করতে বলা হয়েছে। বাকি কাজগুলোতে যাতে কোনো ধরনের কোনো গাফিলতি না হয় সে ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছে।

 

Manual6 Ad Code

তিনি বলেন, কাজের গুণগত মানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। কারণ, এতো কষ্ট করে কাজ নিয়ে এসে যদি কাজটি সঠিকভাবে না হয়, তাহলে এলাকার মানুষ ক্ষুব্ধ হন এবং পরবর্তীতে মানুষকে আবারও কষ্ট করতে হয়। বিটুমিনের কাজ যেটি আছে, সেটি গুরুত্বের সাথে সম্পন্ন করতে বলেন। সেইসাথে স্থানীয়দেরও সে বিষয়ে নজর রাখার আহ্বান জানান।

পরিদর্শনকালে সাথে ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন, সুফিয়ান আহমদ খান, সেচ্ছাসেবক দল নেতা ফয়সল আহমদ, ছাত্রদল নেতা বদরুল ইসলাম, তারেক আহমদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com