সিলেটে রিমনের বাসায় পুলিশের হানা, অতঃপর..
নিজস্ব প্রতিবেদক
মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ পেঁয়াজ ও চিনিসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন পাগইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. রিমন আহমেদ (২৪) জালালাবাদ থানার পগাইল গ্রামের সমুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, পুলিশ জানায়, বুধবার (৪ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের পাগইল এলাকায় মো. রিমন আহমদের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় ৮৭ হাজার টাকার ২০ বস্তা পেঁয়াজ এবং ৭ বস্তা চিনি উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।’