• সিলেট, সন্ধ্যা ৬:০৫, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে পৌর ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৬
বিশ্বনাথে পৌর ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন

Manual5 Ad Code

বিশ্বনাথে পৌর ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন

অনলাইন ডেস্ক

সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্র শিবিরের উদ্যোগে ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

 

 

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্বনাথ মডেল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি আবু জুবায়ের আহমদ।

 

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষা যেনো শুধুমাত্র এই মাসেই সীমাবদ্ধ না থাকে। আমরা যেনো সারা বছরই আমাদের বাস্তব জীবনে এর প্রতিফলিত করতে পারি।

Manual8 Ad Code

 

বিশ্বনাথ পৌর ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান ইমনের সভাপতিত্বে ও সেক্রেটারী জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারী মতিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাহফুর রহমান বাবুল, আব্দুল মুকসিত আক্তার।

Manual3 Ad Code

 

 

বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি শাহ হুশাহিন আহমদ, উত্তর সভাপতি সাঈদ আদনান।

 

এসময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com