ই য়া বা কারবারি শাকিল গ্রে ফ তা র
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর সাদাটিকর এলাকা থেকে পুলিশ ইয়াবা কারবারি শাকিলকে (৩০) গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এরআগে গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে শাহপরাণ থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাকিল মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকার শাহ আলমের ছেলে।
সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিল নামের এক যুবককে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করেছে পুলিশ।