• সিলেট, রাত ১১:১১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় জিরাসহ রাশেদ গ্রে ফ তা র

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৬
ভারতীয় জিরাসহ রাশেদ গ্রে ফ তা র

Manual4 Ad Code

ভারতীয় জিরাসহ রাশেদ গ্রে ফ তা র

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট সদর উপজেলার বাদাঘাটস্থ তেমুখী এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একজনকে গ্রেফতার করেছে। রবিবার (৮ মার্চ) রাতে জালালাবাদ থানা পুলিশের চেকপোস্ট চলাকালে জিরাবাহী ট্রাক আটক করে।

Manual4 Ad Code

 

এসময় পুলিশ ট্রাক তল্লাশি করে ৯৫ বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করার পাশাপাশি রাশেদ আলী (৪৮) নামের একজনকে গ্রেফতার করে।

Manual3 Ad Code

সোমবার দুপুরে গ্রেফতারকৃত রাশেদ আলীকে জালালাবাদ থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তিনি গোয়াইনঘাটের রুস্তমপুর েইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুনকড়ি গ্রামের মৃত কনু মিয়ার ছেলে।

Manual4 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, পুলিশের চেকপোস্ট চলাকালে ট্রাকে করে নিয়ে আসা ভারতীয় ৯৫ বস্তা জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার বাজারমূল্য্য ১৪ লঅখ ১২ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন মামলা দায়ের করেছে। এরপর তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com