• সিলেট, রাত ১:১৫, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফ

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৬
দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফ

Manual7 Ad Code

দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফ

কমলগঞ্জ প্রতিনিধি

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের নিজ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারতের পর আবেগঘন পরিবেশে সময় কাটালেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় নিজ জন্মভূমি পা রাখেন তিনি। উবাহাটা গ্রামে পৌঁছেই মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার পারিবারিক কবরস্থানে যান।

মোনাজাতে তিনি মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৈশবের স্মৃতিবিজড়িত ভিটায় সময় কাটান। এ সময় মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীও উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

মৌলভীবাজার সদরে যাত্রা বিরতি করেন। সেখানে তিনি বাংলাদেশের প্রাক্তন অর্থমন্ত্রী এম, সাইফুর রহমানের কবর জিয়ারত করেন। প্রবীণ এই রাজনীতিবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ও উন্নয়নের কথা স্মরণ করেন।

Manual6 Ad Code

মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উবাহাটা গ্রামসহ পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মানুষটিকে মন্ত্রী হিসেবে কাছে পেয়ে গ্রামবাসী ও স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই মাটি ও মানুষের টানেই বারবার ফিরে আসি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার ঋণ শোধ করার সর্বোচ্চ চেষ্টা করব।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com