• সিলেট, দুপুর ১২:০৬, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান আলটুরা গ্লোবালের সিইও হলেন সিলেটের নিয়াজ

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান আলটুরা গ্লোবালের সিইও হলেন সিলেটের নিয়াজ

Manual2 Ad Code

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান আলটুরা গ্লোবালের সিইও হলেন সিলেটের নিয়াজ

অনলাইন ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত ফেঞ্চুগঞ্জের কৃতী সন্তান নিয়াজ এ খানের নেতৃত্বে নতুন যাত্রা শুরু করল আন্তর্জাতিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান আলটুরা গ্লোবাল।

 

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব আর্থিক খাতে দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের স্বাক্ষর রেখে আসা নিয়াজ এ খান এবার এই প্রতিষ্ঠানের গ্লোবাল সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

Manual4 Ad Code

 

এর আগে তিনি বিশ্বখ্যাত আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওয়েস্টোনসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিকল্প আর্থিক সেবা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 

বিশেষ করে কেইম্যান আইল্যান্ড ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিইও হিসেবে কাজ করার সময় তিনি দক্ষ নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং বিনিয়োগ ব্যবস্থাপনায় অসাধারণ সক্ষমতার পরিচয় দিয়েছেন।

Manual4 Ad Code

 

কেইম্যান আইল্যান্ডভিত্তিক আলটুরা গ্লোবাল মূলত একটি বিকল্প আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা হেজ ফান্ড, বেসরকারি ইকুইটি এবং বিভিন্ন বিকল্প বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনায় বিশেষভাবে কাজ করে থাকে।

বৈশ্বিক বিনিয়োগ খাতে নতুন সুযোগ সৃষ্টি করা এবং আধুনিক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও কার্যকর সমাধান দেওয়াই এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

 

নিয়াজ এ খানের অভিজ্ঞতা, দূরদর্শিতা ও নেতৃত্বে আলটুরা গ্লোবাল আগামী দিনে আন্তর্জাতিক আর্থিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশি মেধা ও যোগ্যতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে।

Manual6 Ad Code

 

একজন ফেঞ্চুগঞ্জের সন্তান হিসাবে এ অর্জন, সম্মান শুধু ফেঞ্চুগঞ্জ না সিলেট সহ সারা দেশের মর্জাদার বাহন।

 

 

Manual7 Ad Code

নিয়াজ এ,খানের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন সিলেটবাসীসহ ফেঞ্চুগঞ্জের সর্বস্থরের মানুষ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com