• সিলেট, সকাল ১০:৪১, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছড়া-খাল ও নদীতে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে: সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬
ছড়া-খাল ও নদীতে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে: সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

Manual4 Ad Code

ছড়া-খাল ও নদীতে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে: সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

Manual4 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

সুরমা নদী প্রতিনিয়ত দূষিত হচ্ছে। সুরমার তলদেশ ভরে আছে প্লাষ্টিক ও পলিথিন বর্জ্যে। নদীতে জেগেছে বর্জ্য মিশ্রিত চর। বছরের প্রথম বৃষ্টিতে ছড়া ও খাল দিয়ে পানির তোড়ে ভেসে আসে নাগরিক বর্জ্য। যা সুরমা নদীকে ক্রমান্বয়ে বিপন্ন করছে। নদীর স্বাভাবিক বাস্তুতন্ত্র বিনষ্ট হচ্ছে। সুরমা নদী আজ মাছশুন্য। সুরমার এমন পরিনতি মেনে নেয়া যায় না। সুরমাকে বাঁচাতে নাগরিকদের সচেতন করতে হবে। তাই আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সিলেটে সুরমা নদীর তীরে আয়োজন করা হয় চারুশিল্পীদের নিয়ে আর্টক্যাম্প।

 

 

‘সুরমার দূষণ’ শীর্ষক এই আর্ট ক্যাম্পে চারুশিল্পীদের রংতুলিতে উঠে আসে সুরমা দূষণের ভয়াবহ চিত্র।

আলী আমজাদের ঘড়িঘর সংলগ্ন সুরমা তীরে শনিবার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত নদী ও পানি বিষয়ক আন্তর্জাতিক সংগঠন সুরমা রিভার ওয়াটারকিপার আয়োজিত এই আর্ট ক্যাম্পে ১২ জন চারুশিল্পী সুরমা দূষণের ছবি আঁকেন।

 

আর্টক্যাম্পের সমাপনি পর্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, অতীতে সুরমা খননের কাজ যথাযথ ভাবে সম্পন্ন হয়নি। সুরমার তল দেশে জমে থাকা আবর্জনার স্তুপ অপসারণ করতে হবে। সিলেট সিটি কর্পোরেশনকে একটি আধুনিক পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে হলে সুরমার সৌন্দর্য্য ফেরাতে হবে। ছড়া-খাল ও নদীতে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। ছড়া ও নদী দূষণরোধে নাগরিক সচেতনতা গড়ে তুলে হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সিলেট সিটি কর্পোরেশন কর্মসূচী গ্রহন করবে।

সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম স্বাগত বক্তব্যে বলেন, ২০০৮ সাল থেকে আমরা সুরমা নদীকে দখল-দূষণমুক্ত করতে নিয়মিত প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছি। আবর্জনার ভাগাড়ে পরিনত হওয়া নগরীর ছড়া ও খাল বর্তমানে পরিচ্ছন্ন করার সর্বাত্মক চেষ্টা সিলেট সিটি কর্পোরেশন করে গেলেও সুরমা নদীর তলদেশ ভরে থাকা প্লাষ্টিক ও পলিথিনবর্জ্য অপসাণে কার্যকর পদক্ষেপ গ্রহন করেনি পানি উন্নয়োন বোর্ড। অতীতে সুরমা খননের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

 

সভাপতির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ জহিরুল হক বলেন, প্রতিবছর ১৪ই মার্চ বিশ্বের নদীকর্মীরা আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালন করেন। ১৯৯৮ সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৭ সালের মার্চে ব্রাজিলের কুরিতিয়া শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সমাবেশ থেকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। নদীর প্রতি মানুষের করণীয় কী, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু; এসব বিষয় স্মরণ করিয়ে দিতে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৮ সাল থেকে সিলেটের নদী কর্মীরা এই দিবসটি গুরুত্বের সাথে পালন করে আসছেন।

 

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মোহাম্মদ একলিম আবদীন বলেন, সিলেট সিটি কর্পোরেশন সাম্প্রতিক সময়ে বর্জ্য পরিষ্কার করতে জনবল বৃদ্ধি করেছে। মানুষকে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সামাজিক সংগঠনকে সাথে নিয়ে পাড়া-মহল্লায় সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে। এই কাজকে আরও শক্তিশালী করতে সমাজের সকলস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

Manual7 Ad Code

সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ এবং প্রখ্যাত চিত্রশিল্পী ইসমাইল গনি হিমন বলেন, সুরমাকে দেখে হৃদয়ে রক্ত ক্ষরণ হয়। সুরমাকে দূষণ থেকে রক্ষা করতে হবে। মানুষকে সচেতন করতে হবে। আমরা দূষিত নদীর ছবি আঁকতে চাইনা। নদীকে নারীর মত রুপসী রুপে দেখতে চাই। কবিতার মত আঁকতে চাই।

আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন চারুশিল্পী শামসুল বাছিত শেরো, সজল কান্তি সরকার, ইসমাইল গনি হিমন, করুণ দাস কিরন, আরিফুল সুমন, জয় দে, নুসরাত মনি, হিরক জ্যোতি গুণ তীর্থ, চৈতি চৌধুরী, বায়ান জান্নাত, হাবিবা আখতার তাইবা।

আর্ট ক্যাম্প পরিদর্শন করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের আহ্ববায়ক ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী (বাহার), পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি প্রফেসর ডাঃ নাজিয়া চৌধুরী, এডভোকেট গোলাম সোবহান চৌধুরী ও রেজাউল কিবরিয়া, সামাজিক সংগঠক অরুপ শ্যাম বাপ্পী, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের কার্যকরি কমিটির সদস্য সৈয়দ ফজলে এলাহী অভি। আয়কর আইনজীবি মুখলেসুর রহমান,পরিবেশকর্মী রোমেনা বেগম রোজী, সোহাগ তাজুল আমিন ও নাহিদ পারবেজ বাবু প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com