• সিলেট, বিকাল ৫:১১, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মন্ত্রী খন্দকার মুক্তাদিরের হস্তক্ষেপে দ্রুত সমাধান

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬
মন্ত্রী খন্দকার মুক্তাদিরের হস্তক্ষেপে দ্রুত সমাধান

Manual6 Ad Code

মন্ত্রী খন্দকার মুক্তাদিরের হস্তক্ষেপে দ্রুত সমাধান
সিলেটে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক :
সিলেটে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সৃষ্ট জ্বালানি তেলের সরবরাহ সংকট ও রেশনিং প্রথা বাতিল করা হয়েছে। আজ শনিবার দিনভর নাটকীয় ও দ্রুতগতির এক প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়। মূলত বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সরাসরি হস্তক্ষেপে এই দীর্ঘস্থায়ী সংকটের অবসান ঘটল।
শনিবার সকালে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি, সিলেট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা সিলেটে জ্বালানি সরবরাহে বিপিসি সৃষ্ট জটিলতা এবং এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।
প্রতিনিধি দলের বক্তব্য অত্যন্ত ধৈর্যসহকারে শোনার পর মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কালক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট তিনটি জ্বালানি বিপণন কোম্পানির প্রতিনিধিদের তলব করেন। তাদের উপস্থিতিতেই তিনি জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেন এবং সিলেটের সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে, আজকের মধ্যেই এই সংকটের সমাধান হবে। মন্ত্রীর সেই আশ্বাসের প্রতিফলন ঘটে দিন শেষ হওয়ার আগেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেটে জ্বালানি তেলের রেশনিং প্রথা প্রত্যাহারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে এখন থেকে সিলেটে নিয়মিত হারে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হবে।
দ্রুত, কার্যকর এবং দায়িত্বশীল এই ভূমিকার জন্য সিলেটবাসীর পক্ষ থেকে মন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। পেট্রোল পাম্প মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম বলেন, “তিনি আমাদের সাথে বসলেন, শুনলেন এবং সমাধান করলেন। কথা কম, কাজ বেশি রাজনীতি এমনই হওয়া উচিত।”
সিলেটের সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মন্ত্রীর এই বলিষ্ঠ হস্তক্ষেপে সিলেটের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের স্থবিরতা থেকে রক্ষা পেল।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com