• সিলেট, রাত ১১:৩৯, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দ্বিতীয় ধাপে শাবি ‘স্বপ্নোত্থান’র ঈদবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২৬
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দ্বিতীয় ধাপে শাবি ‘স্বপ্নোত্থান’র ঈদবস্ত্র বিতরণ

Manual3 Ad Code

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দ্বিতীয় ধাপে শাবি ‘স্বপ্নোত্থান’র ঈদবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’-এর উদ্যোগে দ্বিতীয় ধাপে সুবিধাবঞ্চিত মুসলিম বেদে পল্লিতে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

শনিবার ‘স্বপ্নোত্থান ঈদ উপহার ২০২৬’ শীর্ষক মানবিক কর্মসূচির আওতায় সিলেটের গোবিন্দগঞ্জে দুটি মুসলিম বেদে পল্লির ১৯ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

Manual4 Ad Code

এর আগে গত ৬ মার্চ প্রথম ধাপে স্বপ্নোত্থানের স্বেচ্ছাসেবীরা তিনটি বেদে পল্লির মোট ২১টি পরিবারের মধ্যে ৮৬ জন সদস্যকে ঈদের নতুন পোশাক উপহার দেওয়া হয়। এর পাশাপাশি প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যার মধ্যে ছিল- সেমাই, চিনি, গুড়া, দুধ, চাল, ডাল, আলু, পেঁয়াজ, ছোলা, তেল, পোলাওয়ের চাল, গরম মশলা এবং খেজুর।

সংগঠন সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের জন্য নতুন বস্ত্র বিতরণের উদ্দেশ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে তহবিল সংগ্রহ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে চ্যারিটির উদ্দেশ্যে ঈদকার্ড বিক্রির ব্যবস্থা রাখা হয়েছিল, যার লভ্যাংশ এই কার্যক্রমে ব্যয় করা হয়েছে। সংগৃহীত অর্থ দিয়ে নতুন পোশাক ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করে ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয় বলেও জানিয়েছেন তারা।

Manual7 Ad Code

 

সংগঠনটির সভাপতি মামুন হোসেন বলেন, ‍“স্বপ্নোত্থানের এই উদ্যোগ সফল করতে যেসব ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিক্ষার্থী সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার অবদানেই এই মানবিক কার্যক্রমকে সম্ভব হয়েছে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমন আয়োজন ক্যাম্পাসের প্রতিটি মানুষের মধ্যে সহমর্মিতা, সামাজিক দায়িত্ববোধ, মানবিকতা এবং ইতিবাচক মনোভাব আরও সুদৃঢ় করবে।”

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com