• সিলেট, রাত ৪:০৬, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট নগরের উন্নয়নকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: কাইয়ুম চৌধুরী

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২৬
সিলেট নগরের উন্নয়নকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: কাইয়ুম চৌধুরী

Manual7 Ad Code

সিলেট নগরের উন্নয়নকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: কাইয়ুম চৌধুরী

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

 

 

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটে অনেকে সমস্যা রয়েছে। অপরিচ্ছন্নতা, মশার উপদ্রব, জলাবদ্ধতা, পানিসংকট সহ নানাবিধ সমস্যা সমাধানকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আশা করি সবার সহযোগিতা পেলে গ্রিন এবং ক্লিন একটি নগর গড়তে পারব।

Manual1 Ad Code

 

আজ শনিবার সিলেট নগরের বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের উন্নয়নের জন্য নগরবাসীর সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন। কারণ নগরবাসী সচেতন না হলে উন্নত নগর গড়া কোনোভাবেই সম্ভব নয়। নগরবাসী যত্রতত্র ময়লা ফেলা বন্ধ না করলে সিটি কর্পোরেশনের কর্মীরা দিনরাত পরিশ্রম করলেও পরিচ্ছন্ন নগর গড়া সম্ভব নয়।

 

Manual3 Ad Code

আব্দুল কাইয়ুম চৌধুরী আজ বিকেলে সিলেট মহানগর পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন। এর আগে তিনি সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদ, হজ্ব এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট, সিলেট জেলা প্রেসক্লাব এবং মরহুম মেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com