র্যাবের খাঁচায় ৩ ভাইসহ ৪জন
নিজস্ব প্রতিবেদক
সুলতান হত্যা মামলায় অভিযুক্ত আপন তিন ভাইসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১৪ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানাধীন গাজীর কান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন তারগাই এলাকার মিরাজ আলী ছেলে মুক্তাকিন (২২) জুলহাস (৩০), ফরহাদ বিল্টু (৩৩) এবং শামু মিয়া ছেলে মিরাজ আলী (৬০)।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম সুলতান মিয়া মনমনসিংহ জেলার কোতয়ালী থানাধীন তারাগাই এলাকার বাসিন্দা। তার সাথে ২ বছর ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে বিবাদীদের সাথে। প্রায় সময় তার পরিবারের লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল তারা। তাদের ভয় কারণে সুলতান ঢাকায় গিয়ে শ্রমিকের কাজে যোগ দেন। গত ২১ ফেব্রæয়ারি সে ঢাকা থেকে বাড়িতে আসলে তার বাড়ির কাচাঁ রাস্তার উপর তাকে দেখতে পেয়ে বিবাদীরা দলবদ্ধ হয়ে গেরাও করে অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করলে মারাত্মক রক্তাক্ত কাটা জখমপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার স্ত্রীর বাদী হয়ে ওই থানা একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে তাদের গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ কে এম শহিদুল ইসলাম সোহাগ।