• সিলেট, রাত ১:১০, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ব জ্র পা তে জেলের মৃ**ত্যু

admin
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
সিলেটে ব জ্র পা তে জেলের মৃ**ত্যু

Manual8 Ad Code

সিলেটে ব জ্র পা তে জেলের মৃ**ত্যু

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাতে উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার ধলাই নদীতে এ ঘটনাটি ঘটে।

নিহত ওই জেলে রাম চন্দ্র তালুকদার (৫৫)। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মহানন্দ তালুকদারের ছেলে। তিনি বর্তমানে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

Manual6 Ad Code

 

জানা গেছে, রাম চন্দ্র তালুকদারসহ সুনামগঞ্জের কয়েকজন মৎস্যজীবী নতুনবাজার এলাকায় ভাড়া থেকে ধলাই নদীতে বেড়জাল দিয়ে মাছ শিকার করতেন। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যার পর রাম চন্দ্র একাই একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। রাত ৯টার দিকে নদীতে থাকা অবস্থায় তিনি বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যাওয়া এ জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com