• সিলেট, রাত ৩:৩৩, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন আমার দায়িত্ব : আবুল কাহের শামীম

admin
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন আমার দায়িত্ব : আবুল কাহের শামীম

Manual5 Ad Code

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন আমার দায়িত্ব : আবুল কাহের শামীম

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আবুল কায়ের চৌধুরী শামীম বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি জেলা পরিষদকে একটি প্রকৃত জনগণের পরিষদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন। তিনি বলেন, জেলা পরিষদের মাধ্যমে যেন জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর অবদান রাখা যায়, সে লক্ষ্যেই তিনি দায়িত্ব পালন করবেন।

Manual7 Ad Code

 

 

সোমবার (১৬ মার্চ) সকালে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

Manual3 Ad Code

তিনি আরও বলেন, সিলেট জেলা পরিষদকে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করতে, যাতে এই পরিষদটি সত্যিকার অর্থে জনগণের পরিষদ হয়। জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে এই পরিষদ যেন কার্যকরভাবে অবদান রাখতে পারে।

 

অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ক্ষেত্রে আমি কিছু বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই। কোনো ধরনের অনিয়ম, কোনো ধরনের দুর্নীতি বা ফোকফাঁক যেন এখানে গড়ে উঠতে না পারে, সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

Manual3 Ad Code

 

আপনারা সবাই জানেন, আমার রাজনৈতিক জীবন অনেক দীর্ঘ। আমার রাজনীতি জীবনের শুরু বাল্যকাল থেকেই। উনিশশো আশির দশক থেকে আমি সিলেটের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। সেই সময় থেকে আজ পর্যন্ত সিলেটের নেতৃবৃন্দ কিংবা সাংবাদিক বন্ধুরা কেউ কোনোদিন বলতে পারবেন না যে আমি কোনো ধরনের অপকর্মে জড়িত ছিলাম বা কাউকে কোনোভাবে অসুবিধায় ফেলেছি।

Manual6 Ad Code

 

এখন আমি যে দায়িত্বটি পেয়েছি, আমাদের নেতারা যখন আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এই আমানত দিয়েছেন, তখন এই আমানতের সঠিক রক্ষা করা আমার দায়িত্ব। একই সাথে সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জেলা পরিষদের যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য দিয়ে আমি জনগণের পাশে থাকার চেষ্টা করব।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com