• সিলেট, সন্ধ্যা ৭:২৮, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমি দায়িত্ব পালন করব : মিজান

admin
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমি দায়িত্ব পালন করব : মিজান

Manual6 Ad Code

সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমি দায়িত্ব পালন করব : মিজান

মৌলভীবাজার প্রতিনিধি

দায়িত্ব গ্রহনের পর মৌলভীবাজার জেলা পরিষদ–এর প্রশাসক মো. মিজানুর রহমান মিজান বলেছেন, আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, আমি যেন সেই দায়িত্বটুকু সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমি সরকারী পালন করতে পারি । আমি সবার সহযোগিতা চাই। আমাদের জেলার চারজন এমপি আছেন, তাদের সঙ্গে সমন্বয় করেই আমরা কাজ করতে চাই।

Manual3 Ad Code

সোমবার (১৬ মার্চ) সকালে নবনিযুক্ত মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর নিজের কর্মস্থলে এক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিজান বলেন, প্রথমত আমি মহান আল্লাহ তায়ালার কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এ দায়িত্ব দিয়েছেন। সেজন্য আমি দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

Manual4 Ad Code

এটা জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতাকর্মীর প্রাপ্য। বিগত আন্দোলন সংগ্রাম যারা আমার সাথে করেছে, সমস্ত জেলায় সমস্ত জেলা বাসীর যে অবদান রয়েছে—আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি মনে করি এটা তৃণমূলের নেতাকর্মীদের জন্য উপহার। এবং আমি তৃণমূলের নেতাকর্মীদের উৎসর্গ করলাম।

আমরা বিশ্বাস করি আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সহিত এ দায়িত্ব আমি পালন করবো। এবং আমি সবার সহযোগিতা চাই। পাশাপাশী আমাদের জেলার চারজন এমপি আছেন—এই চারজন এমপি সহ আমরা সমন্বয়ে কাজ করতে চাই।

আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে রাষ্ট্র পরিচালনার প্রায় এক মাস যাবত যে কার্যক্রম চলছে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান অনেক কাজ হচ্ছে। আমাদের বিশ্বাস জনগণের আমাদের প্রতি অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে। দীর্ঘ সতেরো বছর মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল, উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত ছিল, ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। মানুষের সেই অধিকার ও ন্যায়বিচার আবার প্রতিষ্ঠিত হবে।

Manual6 Ad Code

দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান জানিয়েছে তিনি বলেন, আমরা যেহেতু এই দলের জন্য কষ্ট করেছি, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য কষ্ট করেছি, সেই লক্ষ্যেই আমরা চাই মৌলভীবাজার জেলা একটি সুন্দর জেলা হবে। মৌলভীবাজার জেলায় কোনো বৈষম্য থাকবে না। সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই।

আমাদের নেতা তারেক রহমান যেভাবে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন, আমরা সেই পরিকল্পনার পথেই হাঁটবো। আমরা সবাই সততা ও নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করবো। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা আছেন তাদের সহযোগিতাও আমরা কামনা করছি। প্রশাসনেরও সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।

মৌলভীবাজার জেলায় যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার বিশ্বাস আমাদের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এতে অত্যন্ত খুশি হয়েছেন। আপনাদেরও অনেক দায়িত্ব রয়েছে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। কোনো জায়গায় কোনো ভুল-ভ্রান্তি হয়ে থাকলে আমাকে বলবেন, আমি সংশোধন করবো, সংশোধিত হবো এবং সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই।

 

জেলা পরিষদে দায়িত্ব কার্যভার গ্রহনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামীমা খন্দকার। এসময় জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে বরণ করা নেয়া হয়।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com